Posts

Showing posts from February, 2025

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে করণীয়

  শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং মতামত প্রকাশে শিক্ষক হিসেবে আমাদের বহুবিদ করণীয় রয়েছে। এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। কারণ শিক্ষক শ্রেণিকক্ষের পরিচালক, নিয়ন্ত্রক এবং নিরপেক্ষ বিচারক। তাকে কেন্দ্র করেই শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞান চর্চাকরা হয়। শিক্ষার্থীর শিক্ষণ-শিখন উৎসাহ জাগ্রত হয় শিক্ষকের মাধ্যমে। শিক্ষক শিক্ষার্থীদের মতামত প্রকাশের সুযোগ দেন।  শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শিক্ষণ-শিখন উৎসাহ প্রদান এবং শিক্ষার্থীদের মতামত প্রকাশের ক্ষেত্রে শিক্ষকই মূল ব্যক্তিত্ব। এক্ষেত্রে শিক্ষকের ভূমিকার কতিপয় দিক নিচে উল্লেখ করা হলো-   •  কাঙ্ক্ষিত উপকরণ ব্যবহার করে শিক্ষণ আগ্রহ জাগ্রত করা। •  জোড়ায় কিংবা দলগত কাজ করতে দেয়া। •  দলীয় উপস্থাপনের সুযোগ দান। •  সরাসরি প্রশ্ন উত্তরের মাধ্যমে মতামত গ্রহণ।  •  ভালো মতামতের জন্য বলবৃদ্ধিকারকের প্রয়োগ। •  শ্রেণিতে নিয়মিত Reinforcement এর ব্যবহারকরণ। •  ভালো কাজের জন্য সময়ানুগ প্রশংসা করা।

সন্তানের প্রতি সচেতন অভিভাবকের দায়িত্ব ও কর্তব্য

Image
  সন্তানের যেমন তার অভিভাবকের প্রতি দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকেরও তার সন্তানদের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে। আসুন জেনে নেই একজন সচেতন অভিভাবকের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য – ১. সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করা সন্তানকে শাসন করা তো অভিভাবকের আবশ্যিক কর্তব্য বটে, তবে সেই শাসন যেনো অতিমাত্রায় না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখাও অভিভাবকের দায়িত্ব। সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করা, তার মন-মানসিকতা বুঝে কথা বলা, কোন বিষয়টি তাকে আনন্দ বা পীড়া দিচ্ছে এসকল বিষয়ে লক্ষ্য রাখাও একজন সচেতন অভিভাবকের দায়িত্ব। ২. নিজের সিদ্ধান্ত সন্তানের উপর চাপিয়ে না দেওয়া সন্তানের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দিয়ে থাকেন তাহলে সন্তানের যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাটি হ্রাস পাবে। সে বিভিন্ন দ্বিধা-দ্বন্দে ভুগবে যা তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলবে। অতএব এটি একটি নেতিবাচক দিক। ৩. সন্তানের সিদ্ধান্ত বা মতামতকে গুরুত্ব দেওয়া প্রত্যেক মানুষেরই নিজ নিজ মতামত প্রকাশের অধিকার রয়েছে। এই অধিকার থেকে আপনার সন্তানও বঞ্চিত নয়। নিজ সিদ্ধান্ত বা ম...

ফিনল্যান্ড শিক্ষায় কেন সেরা?

Image
  পরিবেশ এর যত্ন বা পরিবেশ সচেতনতার উপর খুবই গুরুত্ব দেওয়া হয়। ফিনল্যান্ডে স্কুল শিক্ষার্থীরা খুব সহজেই একটি ওয়েবসাইট বা পোর্টফলিও তৈরি করতে পারে। মূল বিষয় হল কোন কিছু শেখার সামর্থ্য এবং  সময়ের সাথে পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যে দক্ষতাগুলো শেখা দরকার তাই ফিনল্যান্ডের স্কুলগুলোতে শেখানো হয় কারন যখন ইন্টারনেট আছে তখন কোন বিষয় বা সাবজেক্ট নলেজ এত গভীরে স্কুলে শেখানোর প্রয়োজন নেই। প্রত্যেকটা স্কুলই মানসম্পন্ন- ফিনল্যান্ডে প্রতিটা স্কুলেই দক্ষ শিক্ষক, প্রয়োজনীয় উপকরন ও মানসম্মত খাবার রয়েছে তাই কোন নির্দিষ্ট বা ‘এলিট’ স্কুলে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, শিক্ষার্থীরা তাদের নিকটস্থ এলাকার স্কুলে ভর্তি হয় এবং সমস্ত সুযোগ সুবিধা সমানভাবে লাভ করে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দসই দুপুরের খাবার গ্রহণ করে – ফিনল্যান্ডের স্কুলগুলোতে খাবার বিনামূল্যে প্রদান করা হয়। স্কুলগুলো তাদের ওয়েবসাইটে একমাস আগে দিয়ে দেয় যাতে শিক্ষার্থীরা আগেই ওয়েবসাইট ভিজিট করে তাদের প্রিয় মেন্যুগুলো যুক্ত করতে পারে এবং লাঞ্চের সময় স্কুল সেই খাবারগুলো খাদ্যতালিকায় রাখতে পারে। সারা রাত পার্টি – মাঝে মাঝে ছাত্র-ছাত্রীরা ...

দুষ্টু বাচ্চাদের সামলানোর কৌশল

Image
  আচরণের কারণ জানার চেষ্টা করুনঃ একান্তে কথা বলার সময় শিক্ষার্থীর কাছ থেকে জানার চেষ্টা করুন তার এই আচরণের কারণ কী? হতে পারে শিশুটি হয়তো কোনো কিছুতে মনোযোগ দিতে পারছেনা, কিংবা কোনো জিনিস বা বিষয় বুঝতে তার সময় লাগে বলে সে অন্যদের তুলনায় পিছিয়ে পড়ছে কিংবা সে হয়তো তার শিক্ষকের মনোযোগ আকর্ষণ করতে চাইছে কিন্তু তা কিভাবে করবে বুঝতে পারছেনা। যে কোনো ভাবেই হোক খুঁজে বের করতে চেষ্টা করুন তার মনের কথা,তার অনুভূতি এবং তার আচরণের জন্য দায়ী কারণসমূহ। কারণ খুঁজে বের না করা গেলে সমস্যার সমাধান করা অসম্ভব। আপনার স্কুলের নীতিমালাগুলি সম্পর্কে জানুন: যে স্কুলে আপনি পড়ান ঐ স্কুলের নিয়মগুলো সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। আপনি কী করতে পারবেন কী পারবেন না, কোন সমস্যাগুলো আপনাকে স্কুল কমিটিকে বা প্রিন্সিপ্যালকে জানাতে হবে, অভিভাবকদের সাথে আপনার সম্পর্ক কেমন হবে তা জানুন। কারণ কোনো কারনে কোনো অভিভাবক আপনার উপর রেগে গেলে তা আপনার শিক্ষকতা পেশার জন্য ভালো হবে না। কার্যকর একটি ক্লাসরুটিন তৈরি করুনঃ ক্লাসে কোন দিন কী পড়াবেন তা আগে থেকেই রুটিন আকারে শিক্ষার্থীদের দিন। কারণ অনেক শিশুদের ক্ষেত্রে দেখা যায় কী পড়ত...