ফিনল্যান্ড শিক্ষায় কেন সেরা?
পরিবেশ এর যত্ন বা পরিবেশ সচেতনতার উপর খুবই গুরুত্ব দেওয়া হয়। ফিনল্যান্ডে স্কুল শিক্ষার্থীরা খুব সহজেই একটি ওয়েবসাইট বা পোর্টফলিও তৈরি করতে পারে। মূল বিষয় হল কোন কিছু শেখার সামর্থ্য এবং সময়ের সাথে পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যে দক্ষতাগুলো শেখা দরকার তাই ফিনল্যান্ডের স্কুলগুলোতে শেখানো হয় কারন যখন ইন্টারনেট আছে তখন কোন বিষয় বা সাবজেক্ট নলেজ এত গভীরে স্কুলে শেখানোর প্রয়োজন নেই।
প্রত্যেকটা স্কুলই মানসম্পন্ন-
ফিনল্যান্ডে প্রতিটা স্কুলেই দক্ষ শিক্ষক, প্রয়োজনীয় উপকরন ও মানসম্মত খাবার রয়েছে তাই কোন নির্দিষ্ট বা ‘এলিট’ স্কুলে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, শিক্ষার্থীরা তাদের নিকটস্থ এলাকার স্কুলে ভর্তি হয় এবং সমস্ত সুযোগ সুবিধা সমানভাবে লাভ করে।
শিক্ষার্থীরা নিজেদের পছন্দসই দুপুরের খাবার গ্রহণ করে–
ফিনল্যান্ডের স্কুলগুলোতে খাবার বিনামূল্যে প্রদান করা হয়। স্কুলগুলো তাদের ওয়েবসাইটে একমাস আগে দিয়ে দেয় যাতে শিক্ষার্থীরা আগেই ওয়েবসাইট ভিজিট করে তাদের প্রিয় মেন্যুগুলো যুক্ত করতে পারে এবং লাঞ্চের সময় স্কুল সেই খাবারগুলো খাদ্যতালিকায় রাখতে পারে।

সারা রাত পার্টি–
মাঝে মাঝে ছাত্র-ছাত্রীরা তাদের স্লিপিং ব্যাগ নিয়ে স্কুলে যায় এবং শিক্ষকদের সাথে সারারাত স্কুলে থেকে মুভি দেখে, খেলা ধুলা করে এবং ঘুমায়। অতঃপর সকালে ব্রেকফাস্ট করে ও আইসক্রিম খায়।

রিডিং ডগস–
ফিনল্যান্ডের স্কুলগুলোতে বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত কুকুর থাকে যার ফলে ছাত্র-ছাত্রীরা বই পড়তে আরো উৎসাহী হয় এবং ছাত্র-ছাত্রীরা এই কুকুরগুলোকে বই পড়ে শোনায় এমনকি কুকুরগুলোও ছাত্র-ছাত্রীদের গল্প শোনায়।
তথ্যসূত্র : gtfcbd.com
Comments
Post a Comment