সালাতের আহকাম আরকান
ক. দৈনন্দিন জীবনে ইবাদতের গুরুত্ব লিখি। কথাটি দলগতভাবে করি।
ব্যক্তিগত জীবনে গুরুত্ব
পারিবারিক জীবনে গুরুত্ব
সামাজিক জীবনে গুরুত্ব
রাষ্ট্রীয় জীবনে গুরুত্ব
সালাতের আহকাম ও আরকান
সালাতের ফরজ মোট ১৩টি। আহকাম সাতটি ও আরকান ছয়টি। সালাত শুরু করার আগের কাজগুলোকে আহকাম বলে। আর ভিতরের কাজগুলোকে আরকান বলে।
সালাতের আহকাম (أحكام الصلاة)
সালাত শুরুর আগে সালাতের আহকাম (হুকুমসমূহ বা শর্তসমূহ) পালন করতে হয়। আহকাম সঠিকভাবে পালন না করলে সালাত আদায় শুদ্ধ হয় না। কাজগুলো হলো—
১. শরীর পবিত্র হওয়া। এজন্য পরিস্থিতি অনুযায়ী ওযু বা তায়াম্মুম বা গোসল করা।
২. পরিধানের কাপড় পবিত্র হওয়া।
৩. সালাত আদায়ের জায়গা পবিত্র হওয়া।
৪. সতর ঢাকা (সতর হলো পুরুষের নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত এবং নারীদের দুই হাতের কবজি, পায়ের পাতা ও মুখমণ্ডল ব্যতীত সমস্ত শরীর)।
৫. কিবলার দিকে মুখ করে সালাত আদায় করা।
৬. নির্ধারিত ওয়াক্তে সালাত আদায় করা।
৭. নির্ধারিত ওয়াক্তের সালাতের নিয়ত করা।
সালাতের আরকান (أركان الصلاة)
সালাতের আরকান (ভিত্তিসমূহ) সালাতের ভেতরে শুরু থেকে শেষ পর্যন্ত আদায় করতে হয়। এগুলো হলো—
১. তাকবিরে তাহরিমা তথা “আল্লাহু আকবার” বলে সালাত শুরু করা;
২. দাঁড়িয়ে সালাত আদায় করা। দাঁড়াতে অক্ষম হলে বসে সালাত আদায় করা যায়। বসতে অক্ষম হলে শুয়ে ইশারাতে সালাত আদায় করা যায়;
৩. সুরা ফাতিহার সঙ্গে পবিত্র কুরআনের কোনো সুরা বা সুরার অংশ (কমপক্ষে ছোট তিন আয়াত বা বড় এক আয়াত) তিলাওয়াত করা;
৪. প্রত্যেক রাকাতে রুকু করা;
৫. প্রত্যেক রাকাতে দুই সিজদা করা;
৬. শেষ বৈঠক করা (শেষ রাকাতে সিজদার পর তাশাহুদ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় বসা)।
সালাত আদায়ের নিয়ম
ইসলামের পাঁচটি রুকন বা স্তম্ভের মধ্যে সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামে ঈমানের পরেই সালাতের স্থান। প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। সালাত আদায়ের জন্য নির্দিষ্ট বিধি-বিধান রয়েছে। মহানবি (সা.) নিজে সালাত আদায় করে এর সঠিক নিয়ম দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন—
“তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে সালাত আদায় করো।” (সহিহ বুখারি)
সালাত আদায়ের জন্য আমরা নিচের নিয়মগুলো অনুসরণ করব—
১. ওযু করব।
২. পবিত্র পোশাক পরিধান করব।
৩. পবিত্র জায়গায় কিবলার দিকে মুখ করে সোজা হয়ে দাঁড়াব (আমাদের কিবলা হচ্ছে কাবা শরিফ, এটি মক্কা নগরীতে অবস্থিত)।
Comments
Post a Comment